বিসমিল্লাহ ফিশিং থেকে কেনাকাটা করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন।
অর্ডার
- অর্ডার দেওয়ার পর আমরা হোয়াটসঅ্যাপে বা ফোনে নিশ্চিত করি
- স্টক শেষ হয়ে গেলে অর্ডার বাতিল করে আপনাকে জানানো হবে
দাম ও পেমেন্ট
সব দাম টাকায় এবং ডেলিভারি চার্জ আলাদা। ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ বা রকেটে পেমেন্ট করা যাবে।
ডেলিভারি
ঢাকার ভেতরে সাধারণত ২৪-৪৮ ঘণ্টা এবং ঢাকার বাইরে ২-৫ দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয়। কুরিয়ারের কারণে দেরি হলে আমরা আগেই জানাব।
পণ্যের ছবি ও বিবরণ
পণ্যের ছবি ও বিবরণ যতটা সম্ভব সঠিক রাখা হয়, তবে স্ক্রিনভেদে রঙ সামান্য আলাদা দেখাতে পারে।